• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

জাবেদ এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৫:৫৪
আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৫:৫৪

 

বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ এর উপর দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। আজ এক বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ–২ ( দিরাই-শাল্লা ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরী-এর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ শেষে দিরাই ফেরার পথে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসীন আছেন। বিবৃতিতে নেতৃদয় আজমল হোসেন চৌধুরী জাবেদের দ্রুত সুস্ততা কামনা করেন এবং হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অভিলম্বে গ্রেফতার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। একই সাথে আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারনার সময় প্রতিটি সংসদীয় এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপদ রাখার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি তৎপর থেকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম