• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জামায়াত পতিত ফ্যাসিস্টের সঙ্গে হাত মেলাচ্ছে বলে ন্যারেটিভ তৈরি করছে সরকার’

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৮:৫৮
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৮:৫৮

জামায়াত পতিত ফ্যাসিস্টের সঙ্গে হাত মেলাচ্ছে বলে ন্যারেটিভ তৈরি করছে সরকার’
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পাহাড়সমান ব্যর্থতা চাপা দিতেই বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে সরকার। ন্যারেটিভ তৈরির চেষ্টাও করছে। তিনি বলেন, নোট অব ডিসেন্টের ক্ষেত্রে সমঝোতা প্রস্তাবে রাজি হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করবে না জামায়াত।

রবিবার (২৫ অক্টোবর) সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, যেসব জায়গার আমূল পরিবর্তন দরকার, তার প্রত্যেকটিতে ডিসেন্ট দিয়েছে বিএনপি। জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি বিএনপি। নোট অব ডিসেন্টের ক্ষেত্রে সমঝোতার প্রস্তাবে রাজি হয়ে বিরোধী দল জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করবে না। সংশোধন আদালত কর্তৃক বাদ হতে পারে যেকোনও সময়।

সংশোধনের নামে ধোঁকা দেওয়ার রাস্তা পরিহার করে নিজের দায়িত্ব পালন করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। বলেন, সেটা না পারলে সরে দাঁড়ানোর আহ্বান জানান জামায়াত আমির।

তিনি আরও বলেন, লংমার্চকে ঘিরে কোনও ষড়যন্ত্র করবেন না। করা হলে ‘৯৮ সালে আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা লংমার্চ করেছিলাম, এবারও কোনও ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না।

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, জামায়াত পরিত্যক্ত ফ্যাসিস্টের সঙ্গে হাত মেলাচ্ছে-এ রকম ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে সরকার। যেখানে বিএনপি নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়েছিল।

তিনি আরও বলেন, এখন তাদের নেতাদের পুনর্বাসন করছে তারা। যে সরকার মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, অস্ত্র ব্যবসা বন্ধ করতে পারে না, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।

অন্যদিকে সভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে খারিজ হয়ে গেছে বিএনপির নোট অব ডিসেন্ট। সংস্কার পরিষদ ছাড়া সংবিধান পরিবর্তন বেআইনি বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপিকে বেআইনি পথ থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, বিশেষ কমিটির নামে জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়, এমন অনেক কিছুই যুক্ত করার অপচেষ্টা চলছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম