• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

জিয়ার সৈনিকদের হত্যা করে ফ্যাসিবাদী দুঃশাসনের পতন ঠেকানো যাবেনা : এস.এম জিলানী

প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ২:০১
আপডেট: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ২:০১

 

সংবাদ বিজ্ঞপ্তি

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী বলেছেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে এবং নেতাকর্মীদের মাঝে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এই হত্যাকান্ড ঘটানো হচ্ছে। জিয়ার সৈনিকদের হত্যা করে ফ্যাসিবাদী দুঃশাসনের পতন ঠেকানো যাবেনা। নুরে আলম তানু ভুইয়া ও আফম কামাল রাজপথের একজন সাহসী যোদ্ধা। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সামিল হয়ে তিনি কয়েকবার কারাবরণ করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা সাহসী যোদ্ধা তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় নুরে আলম তানুর ও আফম কামালকেও হত্যা করা হয়েছে। জনগণকে কাবু করতে, জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক দাবীর আন্দোলনকে ধ্বংস করতে অবৈধ শাসকগোষ্ঠী হত্যা ও গুমের মতো কর্মসূচি বেছে নিয়েছে। বর্তমান শাসকদল অরাজকতা, হিংসা, হত্যা ও গুমের মতো ঘটনায় বাংলাদেশের পরিচিতিকে কলঙ্কিত করেছে। তাই দেশে স্থিতিশীলতা ফেরাতে এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার কোন বিকল্প নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে এই বাকশালী সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে।

রোববার বিকেলে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভুইয়া তানুর ও সিলেট জেলা বিএনপি নেতা আ.ফ.ম কামাল হত্যার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার পয়েন্টে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁনের যৌথ পরিচালনায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস, সাধারণ সম্পাদক জি.এম মুক্তাদির রাজু, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুসফিক আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামসুজ্জামান, সাধারণ সম্পাদক মুনজির আহমদ। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিফতাহুল কবির মিফতাহ, আব্দুল মুনিম, আলী মোহাম্মদ নুরুল হুদা দিপু, দোলোয়ার হোসেন চৌধুরী, আহছান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সৈয়দ সারোয়ার রেজা, কাওছার মাহমুদ সুমন, টিটন মল্লিক, রায়হানুল হক, জাহাঙ্গীর মিয়া। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ তুহেল, মাছুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহাদ আনসারী, আবু সালেহ মোহাম্মদ তাহের, মুবিনুল হক রাহি, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, সায়াদ হোসেন সুজন, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, সদস্য- কামরুজ্জামান দিপু, বেলাল আহমদ, তছির আলী, মিছবাহ আহমদ জেহিন, সৈয়দ আমিরুল হক সলিট, আবির হাসান মুহিন, শফিকুর রহমান, দুলাল আহমদ, গোলাম রব্বানী, আব্দুস সামাদ, ইবনে জাহান তানভির, নুরুল হক মাছুম, রায়হান আহমদ, জিয়াউর রহমান, সালাহ উদ্দিন.শামীম আহমদ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম