• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপি’র খাদ্য সহায়তা প্রদান

প্রকাশ: রবিবার, ২৭ মার্চ, ২০২২ ১২:১১
আপডেট: রবিবার, ২৭ মার্চ, ২০২২ ১২:১১

 

স্টাফ করেসপন্ডেন্ট

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফয়সাল আলিম।
শনিবার, মার্চ ২৬, ২০২২, বিকেলে, জয়পুরহাট সদর উপজেলার ঘাসুরিয়া গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আব্দুল গফুরের স্ত্রীকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এর আগে দোগাছী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক বিএনপি’র সাধারণ সম্পাদক মৃত আব্দুল রহমান এবং ৭ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মৃত শাহাজান আলীর কবর জিয়ারত করেন তিনি।
ওই অগ্নিকাণ্ডের ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ই মার্চ বৃহস্পতিবারে সদর উপজেলার গাসুরিয়া গ্রামের আব্দুল গফুরের স্ত্রী বাড়ীতি না থাকা কালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়ে বসত বাড়ির সব কিছু ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আব্দুল গফুরের স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী শাহারা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ হয়ে গেল সে অন্য জায়গায় বিয়ে করে ঘর সংসার করতেছে, দুই ছেলে বিয়ে সংসার চালার তাগিদে ঢাকায় থাকে, কেউ এখন আমার খোজখবর নেয়না আমি এখন নিরুপায়, সমাজের বিত্ত্ববানরা যদি সহযোগিতা করে তাহলে আমার বেঁচে থাকা সম্ভব।
জেলা যুবদলের নেতা বেলায়েত হোসেন বেনু ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে খাদ্য সহায়তা প্রদান কালে ফয়সাল আলীম বলেন, আমরা এসেছি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সামান্য পরিমাণ খাদ্য সহায়তা প্রদান করার জন্য। এসময় তিনি সাধ্যমতো আর্থিক সহযোগিতারও আশ্বাস দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম