• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

জয়া আহসানের বলিউড যাত্রা

প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ৬:৫৯
আপডেট: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ৬:৫৯

 

দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এদেশের পাশাপাশি কলকাতায়ও বেশ দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন এই গুণী অভিনেত্রী। দুই বাংলায় রয়েছে তার সমান ব্যস্ততা ও জনপ্রিয়তা। কিছুদিন আগে ইরানী ছবিতেও কাজ করেছেন। এবার তাকে দেখা যাবে হিন্দি সিনেমায়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক খবরে এমনটাই বলা হয়েছে।

‘করক সিং’ নামের ছবিটি পরিচালনা করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এটি পরিচালকের তৃতীয় হিন্দি ছবি। নাম ভূমিকায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। তার বিপরীতেই দেখা যাবে জয়া আহসানকে।

কলকাতার তরফে ‘করক সিং’ ছবির ব্যবস্থপনা দায়িত্বে থাকা সংস্থার সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। এ ছাড়াও এই ছবিতে রয়েছেন ‘দিল বেচারা’ ছবির অভিনেত্রী সানজানা সাংভি। প্রসঙ্গত, এই ছবিটি ছিল সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি। এ ছাড়াও বাংলার এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীকেও দেখা যাবে অনিরুদ্ধর ছবি ‘করক সিং’-তে।

‘করক সিং’ ছবির বিষয় বস্তু মূলত আর্থিক কেলেঙ্কারি। তবে ছবির গল্প বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত কি না, তা নিশ্চিত ভাবে এখনই বলা যাচ্ছে না। ছবির শুটিং কলকাতা ও মুম্বাই দুই জায়গায় হতে চলেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুম্বাইতে শুরু হতে চলেছে এই ছবির শুটিং। তার পর কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিনের শিডিউল রয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই কলকাতায় আসবেন পঙ্কজ ত্রিপাঠী, সানজানা সাংভিরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম