• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৬

 

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানকে প্রতিপাদ্য করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঝিনাইদহে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। উদ্যোগে সকালেই ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যা লি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইন্সট্রাক্টর মোঃ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা সভার সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. সামিউল ইসলাম। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আজ ১৮ ডিসেম্বর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হচ্ছে। একই সঙ্গে, আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আমরা পালন করছি জাতীয় প্রবাসী দিবস। অনুষ্ঠানে কয়েকজন প্রবাসী কর্মীও অংশগ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা ও প্রেরণার কথা শেয়ার করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম