• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৪:২৩
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৪:২৩

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় একটি আবাসিক ভবনে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় কারখানার মালিক নাজমুল ইসলাম বাপ্পীকে (৩২) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালায়।

নাজমুল ইসলাম বাপ্পী টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকার তাইজুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল পাগাড়ের আলেরটেক এলাকার ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতরে ইয়াবা তৈরির উদ্দেশে স্থাপন করা একটি পৃথক ল্যাবের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল, রাসায়নিক উপাদান ও আধুনিক যন্ত্রপাতি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পুলিশি অনুসন্ধানে জানা যায়, গ্রেফতার নাজমুল ইসলাম বাপ্পী অনলাইনে বিভিন্ন তথ্য সংগ্রহ ও পড়াশোনা করে ইয়াবা তৈরির প্রক্রিয়া রপ্ত করেন। প্রায় ছয় মাস ধরে ল্যাবটিতে কাজ চললেও এখনো পুরোদমে উৎপাদন শুরু হয়নি বলে দাবি করেছেন তিনি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, কারখানাটিতে বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি পাওয়া গেছে। এগুলো ব্যবহার করে বড় ধরনের ইয়াবা বড়ি তৈরির পরিকল্পনা চলছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ল্যাবটিতে ঠিক কতটুকু উৎপাদনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, কী পরিমাণ মাদক তৈরির পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম