• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

টিএসসিতে ফিরেছেন ‘রবীন্দ্রনাথ ঠাকুর’

প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০৮
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০৮

 

আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে স্থাপন করা হয়েছে রবীন্দ্রনাথের ভাস্কর্য। সেই সঙ্গে ভাস্কর্যের পাশে টানানো হয়েছে ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সকল ধরনের সেন্সরশিপ বন্ধ কর’ ও ‘তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি’ লেখা সংবলিত ব্যানার।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভাস্কর্যটি ফের স্থাপন করা হয়েছে।

এর আগে বাক ও মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সব ধরনের সেন্সরশিপের ওপর প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার এই ভাস্কর্য স্থাপন করেন ঢাবি চারুকলা অনুষদের কিছু শিক্ষার্থীরা। তবে বৃহস্পতিবার রাতে নীতিমালাবহির্ভূত উল্লেখ করে ভাস্কর্যটি সরিয়ে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভাস্কর্যের ভাঙা অংশ সোহরাওয়ার্দী উদ্যানে পাওয়া যায়।

ভাস্কর্য স্থাপনের সাথে যুক্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি শিমুল কুম্ভকার বলেন, যেহেতু ভেঙে ফেলা হয়েছিল, সেটা প্রমাণ করে যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বাকস্বাধীনতা ও মুক্তচিন্তার স্বাধীনতার বিষয়টি সমর্থন করে না। এই ভাস্কর্যটা ভেঙে ফেলা তাদের সরকারের দালালিরই নামান্তর। সে কারণেই আমরা ভাঙা রবীন্দ্রনাথকে আবার প্রতিবাদীরূপে স্থাপন করেছি।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, এই ভাস্কর্য অবৈধ বলেই এটি সরিয়ে দেওয়া হয়েছিল। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করব তারা যেন এটি সরিয়ে ফেলে। শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়―এমন কিছু যেন তারা না করে। এটি নিয়ে তারা যদি ভবিষ্যতে কিছু করতে চায় তাহলে আমরা ধরেই নেব যে তারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসব করছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম