• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৩:৫৫
আপডেট: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৩:৫৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-০৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে ‘আলহামদুলিল্লাহ’। আজকের শুনানি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, শুনানি শেষে বিভাগীয় কমিশনার প্রার্থীদের উদ্দেশ্যে আচরণবিধি মেনে চলা, নির্ধারিত সময়ের আগে প্রচার-প্রচারণা না করা এবং যত্রতত্র পোস্টার-ব্যানার না লাগানোর বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সকল ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। অতীতে প্রশাসনের দলীয় আচরণ দেখেছি, কিন্তু এখন সকল প্রার্থীর প্রতি একটি নিরপেক্ষ আচরণ লক্ষ্য করছি। এটি একটি বড় পরিবর্তন। আমরা আশা করি এই ধারা অব্যাহত থাকবে এবং দেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম