• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না : নিতাই রায় চৌধুরী

প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ১:৪৬
আপডেট: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ১:৪৬

 

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ পাগলের মতো বক্তব্য দিচ্ছে। এটি ফ্যাসিস্টদের বিকৃত বিভৎস বক্তব্য। পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাধায়ক সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।
বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২২, দুপুরে শহরের একটি অডিটোরিয়ামে বিএনপিঘোষিত ১০ দফা দাবি প্রণয়নের আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, বিএনপি কোনো বিপ্লবী সশস্ত্র দল নয়; একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে এ সরকারের পতন ঘটিয়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
জেলা বিএনপির নেতাকমীরা আলোচনা সভায় অংশ নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম