• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না- ভোলায় এড. মজিবুর রহমান সরোয়ার

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১০:১৪
আপডেট: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১০:১৪

 

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না।
উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যূতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৯ মে) বেলা ১১ টায় দিকে ভোলা জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ভোলা মহাজনপট্রিস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের অস্তিত্ব সংকটে, বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করেছে এ সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা দায়িত্বহীন বক্তব্য দিচ্ছেন। জনগণের চোখের ভাষা বুঝুন, তারা এ সরকারের পরিবর্তন চায়।
তিনি আরো বলেন, এ সরকারের সঙ্গে রাজপথেই ফায়সালা হবে, আমরা ঐক্যবদ্ধ, ইতোমধ্যে রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না আসবে, ততক্ষণ কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।
এাডভোকেট মজিবুর রহমান সরোয়ার আরো বলেন, যখনই তারা সরকারে এসেছে বেআইনিভাবে আসুক আর যেভাবে আসুক আবার জবরদখলভাবে আসুক, তখনই এ দেশের বড় ক্ষতি হয়েছে। ১৯৭২ সালে এবং ১৯৭৫ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, ঠিক তখন একই কায়দায় আওয়ামী লীগ এ দেশের সর্বনাশ করেছে।
তিনি বলেন, বর্তমান সরকার যতই চালাকি করুক না কেন, তাদের অধীনে এদেশে আর কোন নির্বাচনে বিএনপি যাবে না, এবং এদেশের মাটিতে কোন নির্বাচন হবে না। বর্তমান সরকারকে দেশের জনগন আর ক্ষমতায় দেখতে চায় না। জনগন তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। দেশের মানুষ পরিবর্তন চায়। দেশে পরিবর্তনের হাওয়া বইছে।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রাইসুল আলমের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, সাবেক সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির সোপান, জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়রুল আলম লিটন, সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম প্রমূখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম