• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তারা হয় পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:১৫
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:১৫

তারা হয় পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন - পররাষ্ট্র প্রতিমন্ত্রী
 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘তারা (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) হয় দেশ থেকে পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন।’

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দাড়িয়াপাড়াস্থ বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের প্রয়োজন হয় না। প্রত্যর্পণ চুক্তির আওতায় হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। পালিয়ে থাকা কোনো সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে ফিরতে পারবে না।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তার জায়গা কোথায়, তা বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। দেশের আইনের শাসনব্যবস্থাও তা স্পষ্ট করেছে।

তিনি বলেন, আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দীর্ঘ হাত থেকে কেউ রেহাই পাবে না। যারা মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টাকারীদেরও আইনের মুখোমুখি করা হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবার ধ্বংস করেছেন। এখানে যারা আছেন, তাদেরও ধ্বংস করা শুরু করেছেন।

এসব কর্মকাণ্ডের কারণে সরকার কোনো চাপে রয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘না, কোনো চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে?’ তার দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই আতঙ্কিত। তারা হয় দেশ থেকে পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন।

নিজের পারিবারিক বাসার ফটকে আগুন দেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, হামলাকারীরা আগুন দিয়ে পালিয়ে গেছে। একটি বিড়ালও কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। তাদের অবস্থাও এমন হয়েছে। ‘জয় বাংলা’ বলেই দৌড় দেয়। পরে আর খুঁজে পাওয়া যায় না। তার ভাষায়, ‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম