• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

থানায় মামলা না নিলে ডিবিতে আসুন: হারুন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ৮:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ৮:৩৬

 

মোটরসাইকেল চুরি হলে অনেকে মামলা করতে চান না। মোটরসাইকেল চুরি হলে জিডি না করে অবশ্যই মামলা করতে হবে। যদি থানা মামলা নিতে না চায়, তাহলে গোয়েন্দা কার্যালয়ে আসলে এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। এমন মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় ডিবি প্রধান বলেন, ‘অনেক থানার ওসি চুরির মামলা নিতে চান না। কারণ তারা (ওসি) মনে করেন, চুরির মামলা নিলে খুঁজতে হবে ও কষ্ট করতে হবে। এ কারণে অনেকে মামলা নিতে চান না।’

এ ছাড়া তিনি আরও বলেন, ‘তবে এর ব্যতিক্রমও আছে। অনেক ওসি অনেক সময় নানা ধরণের মামলা নিয়ে অনেক কষ্টও করেছেন।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম