• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দলীয় প্রতীক না পেলেও নির্বাচন করবেন আসলাম চৌধুরী

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ ৩:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ ৩:৫৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। এতে দেখা গেছে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি। যদিও ৬৩ টি আসনে এখনও মনোনয়ন ঘোষণা বাকি।

মনোনয়ন বঞ্চিতদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। যিনি আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘদিন কারাবরণ করেছেন।

আসলাম চৌধুরীর নাম মনোনয়ন তালিকায় না থাকায় বিস্মিত হয়েছেন তার সমর্থকরা। এরপর সীতাকুণ্ড এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন তারা।

আসলাম চৌধুরী জানিয়েছেন, তিনি নির্বাচন করতে চান। জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তার এই সিদ্ধান্ত।

বৃহস্পতিবার তিনি বলেন, বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত না। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন জনগণের ইচ্ছায়। দলীয় মনোনয়ন তাকেই দেওয়া হবে শেষ পর্যন্ত। এটাই বিশ্বাস তার।

এর আগে বুধবার গণমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে সাবেক এমপি আসলাম চৌধুরী বলেন, নির্বাচন করব এটা পরিষ্কার। আর তা ত্রয়োদশ সংসদ নির্বাচনেই। আমি বারবার কথাটা বলছি।

তিনি বলেন, নির্বাচন যখনই হয়, আমি অংশ নেব। সেজন্য মনোনয়ন না পাওয়াকে আমি কোনো আলোচিত বিষয় বলে মনে করি না। যখন তফশিল ঘোষণা করে, তখনই এগুলো আলোচিত বিষয়, এর আগে অনেকের নাম আসবে, অনেক কিছু হবে, বিভিন্ন দল বিভিন্নভাবে হবে। এটা হতেই পারে। ফাইনালি বুঝে নেবেন, আমি জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। দলের জন্য যেটুকু করার, করেছি।

বিএনপির এ নেতা বলেন, সীতাকুণ্ডের জনগণ যেহেতু আমার সঙ্গে আছে, সেজন্য আমি বিশ্বাস করি জনগণের প্রতি সবার সম্মান থাকবে। সে হিসেবে মনোনয়ন কোনো বিষয় বলে আমি মনে করি না। যথা সময়ে এগুলো ঠিকভাবে হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, জনগণের পালস যেদিকে থাকবে তাকে মূল্যায়ন করতে হবে। ধানের শীষের প্রতি আমি আশাবাদী। ধানের শীষের প্রার্থী হয়ে আমি নির্বাচন করব এটি বিশ্বাস রাখতে পারেন। কোথায় কী ঘটছে, আগে পরে কী ঘটছে এটা না। ফাইনাল রেজাল্ট কী হবে সেটি বড় বিষয়। শেষ পর্যন্ত আমি নির্বাচন করব।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম