• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যেতে একমত গণফোরাম-পিপলস পার্টি

প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২ ১:৪২
আপডেট: বুধবার, ১০ আগস্ট, ২০২২ ১:৪২

 

দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে একমত হয়েছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। মঙ্গলবার (৯ আগস্ট) এক সংলাপে এ সিদ্ধান্ত নেয় দল দুটি।

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন করতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। সেই স্বার্থে আমরা গণফোরাম ও পিপলস পার্টি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয় এই ব্যাপারে একমত হয়েছি। পাশাপাশি জনস্বার্থে দাবি আদায়ে রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করতে প্রস্তুত আছি।

গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে পুনরায় জনতাকে লুট করার পরিকল্পনা জনগণকে সঙ্গে নিয়ে ঠেকিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী বলেন, দলমত নির্বিশেষে মৌলিক ব্যাপারে কোনো দ্বিমত নেই। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। তাই আমরা পিপলস পার্টি ও গণফোরাম জনদাবি আদায়ে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনে প্রস্তুত আছি।

সংলাপে গণফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি মহিউদ্দিন আব্দুল কাদের, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু ও সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ পিপলস পার্টির পক্ষে ছিলেন দলটির মহাসচিব আবদুল কাদের, কো চেয়ারম্যান পারভীন নাসির খান ভাসানী, মো রফিকুল ইসলাম খান রনো, প্রেসিডিয়াম সদস্য মিসেস নাজমা আক্তার, রানী শেখ, গোলাম মোস্তফা, মাহফুজা বেগম, জসিম উদ্দিন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম