• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১০:১৫
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১০:১৫

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থি সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জনের একটি দল বিক্ষোভ করে। তারা প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।

এ ঘটনায় গতকাল রবিবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান অত্যন্ত নিরাপদ একটি স্থানে। সে এলাকায় হিন্দু চরমপন্থিরা কীভাবে প্রবেশ করতে পারল—তা প্রশ্নসাপেক্ষ। তিনি বলেন, এমন ঘটনা প্রত্যাশিত ছিল না এবং এতে বোঝা যায়, তাদের সেখানে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।

এই ঘটনার পর থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ও হুমকি অনুভব করছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম