• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

‘দুদক বিশ্ব রেকর্ড করার মতো রাঘববোয়াল ধরেছে’

প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ৮:০৪
আপডেট: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ৮:০৪

 

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) জহুরুল হক বলেছেন, ‘কেবল চুনোপুঁটিই ধরে না দুদক, বিশ্ব রেকর্ড করার মতো রাঘববোয়ালদেরকে ধরেছে। ’

সোমবার (২১ নভেম্বর) বিকেলে দুদকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জহরুল হক বলেন, আমরা যেসব কাজ করি তার সব খবর আপনাদের কছে যায় না। আর সব খবর প্রচার করেন, তাও না। আপনারা বলেন, দুদক কেবল চুনোপুঁটি ধরে। কিন্তু দুদক বিশ্ব রেকর্ড করার মত রাঘববোয়াল ধরেছে।

কমিশনের কাজের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জহুরুল হক বলেন, দুদক ২০২০ সালে ৮টি, ২০২১ সালে ১৩টি, ২০২০ সালে ৪টিসহ মোট ২৫টি মামলা দায়ের করেছে। এছাড়া ২০২১ সালে ১টি মামলার চার্জশিট দায়ের করেছে। এসব মামলায় আমরা ৮০ ভাগ ফলাফল পাব।

এ সময় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, আমাদেরকে অনেকগুলো বিষয় মেনে কাজ করতে হয়। যে কারণে আমরা ঠিক সময়ে অনেক কাজই করতে পারি না। এছাড়া রয়েছে আইনি প্রক্রিয়ার জটিলতা। যেসব উন্নত দেশ অর্থ পাচার হয়েছে বলা হয় সেসব দেশও আমাদের সহায়তা করে না।

মঈনউদ্দীন আবদুল্লাহ আরও বলেন, দেশের দুর্নীতি দমন করতে চেষ্টা করে যাচ্ছে দুদক। তবে সঠিক সময়ে কাজ করার জন্য সব পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যায় না। এছাড়া আমরা সব কাজ করতে পারি বিষয়টি এমনও নয়। তবে অনেকেই যেকোনো অপরাধ হলেই বলেন দুদক করেটা কি? আসলে তারা দুদকের কাজ সম্পর্কে না জেনেই এমন মন্তব্য করে বসেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম