• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দুর্গাপূজায় সব ধর্মের মানুষের অংশগ্রহণ সম্প্রীতির প্রতীক: সারাহ কুক

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৬:৩৪
আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৬:৩৪

 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ছবি : সংগৃহীত

সনাতন ধর্মের উৎসবের বিশেষ দিক হলো বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করা। শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নন, অন্য ধর্মের মানুষও এই উৎসব ও আনন্দ উদ্‌যাপনে অংশ নেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ধামরাইয়ের শারদীয় দুর্গাপুজা মন্ডপ ও তামাকাসা শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

সারাহ কুক বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য দুর্গাপূজা একটি গুরুত্বপূর্ণ সময়। পূজা মণ্ডপের উৎসব সরাসরি দেখতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করে তিনি বলেন, দূর্গাপূজার উৎসব সবচেয়ে সুন্দর দিক হলো সব সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় বেঁধে দেয়। শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নন, অন্য ধর্মের অনুসারীরাও এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। নিজ নিজ ধর্মীয় উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যৌথ অংশগ্রহণ ও মেলবন্ধন বাংলাদেশের একটি প্রশংসনীয় দিক।

পূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি ব্রিটিশ হাইকমিশনার ধামরাইয়ের ঐতিহ্যবাহী ধাতব কারুশিল্পের কর্মশালাও ঘুরে দেখে বলেন, ধামরাইয়ের ধাতব কারুশিল্প বাংলাদেশের লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কারুশিল্পের প্রতি বিশেষ আগ্রহের কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা এর আগেও অনেকবার এখানে এসেছি এবং বেশ কিছু ধাতব শিল্পসামগ্রী কিনেছি। যা বর্তমানে ঢাকায় আমাদের বাসভবনে রয়েছে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম