• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

দুর্ভোগ এড়াতে শাহবাগের যান চলাচল নিয়ন্ত্রণ করছে জামায়াতের স্বেচ্ছাসেবকরা

প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ২:৫৩
আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ২:৫৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ দুপুর ২টায়। এ উপলক্ষে সকাল থেকেই এসব এলাকায় ব্যক্তিগত গাড়ি ছাড়া বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রিকশাসহ অন্যান্য গাড়ির চাপ থাকায় যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছে জামায়াতের স্বেচ্ছাসেবকরা।

শনিবার (১৯ জুলাই) সকালে শাহবাগ মোড়, বাংলামোটর, সায়েন্সল্যাব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করতে দেখা যায় তাদের।

শাহবাগ মোড়ের একজন স্বেচ্ছাসেবক জানান, যান চলাচল নিয়ন্ত্রণের কাজে তারা প্রায় ৫০ জন রয়েছে। আমরা চাচ্ছি, যতক্ষণ শাহবাগ না পরিপূর্ণ না হয় ততক্ষণ ব্যক্তিগত গাড়ি চলবে। অগ্রাধিকারের ভিত্তিতে আমরা অ্যাম্বুলেন্স ও অসুস্থ রোগীদের দ্রুত যাতায়াত নিশ্চিত করছি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে আজ জাতীয় সমাবেশ করবে জামায়াত। দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সমাবেশে দলটির জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম