• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৪:২৬
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৪:২৬

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা।

বিমানবন্দরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেন। পরে সেগুলো নিয়ে নিহতদের গ্রামের বাড়ি নওগাঁ ও নাটোরে রওয়ানা হন স্বজনরা। এ সময় সরকারের কাছে সহযোগিতার দাবি জানিয়েছে সৌদি প্রবাসীদের স্বজনরা।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, প্রাথমিকভাবে নিহতদের দাফনের জন্য ৩৫ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া তিন মাস পরে প্রত্যেক পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।

এর আগে ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের মধ্যে প্রথম দফায় নয়জনের লাশ গত ২৭ আগস্ট দেশে আনা হয়েছিল। বাকি সাতজনের লাশ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া সাত বাংলাদেশি হলেন- নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম