• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করব: সিইসি

প্রকাশ: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৩৪
আপডেট: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৩৪

 

স্টাফ করেসপন্ডেন্ট

দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আন্তরিকতা, সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সদ্য শপথ নেয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, আমাদের ক্ষমতা অসীম না। সংবিধানে আমাদের দায়িত্ব যেভাবে দেওয়া আছে, আমরা সেভাবেই দায়িত্ব পালন করব। তবে রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা সাধ্য মতো ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করব। আমরা চাই কোনো দলই যেন ভোটের মাঠ ছেড়ে না যায়। কারণ কোনো দল ভোটের মাঠ ছেড়ে দিলে নির্বাচন আর সুষ্ঠু থাকে না।

তিনি আরও বলেন, আজ আমরা নির্বাচন কমিশনের সবার সঙ্গে পরিচিত হয়েছি। যদিও আমরা সবাই নতুন। নির্বাচন কমিশন নিয়ে সেভাবে অভিজ্ঞ না। তবে নির্বাচন কমিশন নিয়ে আমাদের জ্ঞান আছে। এজন্য কমিশনের সবার সঙ্গে বসে আমরা কর্মপরিকল্পনা তৈরি করব। নির্বাচনের বিধিবিধান ও কর্মপরিকল্পনা অনুযায়ী আমাদের মেয়াদে কাজ করার চেষ্টা করব।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম