• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা জোরদার, পুলিশের ব্যারিকেড

প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ২:৩২
আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ২:৩২

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার পর ৩২ নম্বর সড়কে ঢোকার মুখে ব্যারিকেড স্থাপন করেছেন পুলিশ সদস্যরা। ওই সড়কে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা পর্যন্ত ওই সড়কে চলাচল স্বাভাবিক ছিল। সন্ধ্যা পর সড়কে অবস্থানরতদের সরিয়ে দেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সেখানে ব্যারিকেড স্থাপন করে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, ‘শুধু ৩২ নম্বরে না, পুরো ধানমন্ডি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সড়কে টহল-চেক পোস্ট বাড়ানো হয়েছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম