• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ধান সংগ্রহ কোনো চক্রের কাছে জিম্মি হতে দেওয়া হবে না: খাদ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৫:৫৭
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৫:৫৭

ধান সংগ্রহ কোনো চক্রের কাছে জিম্মি হতে দেওয়া হবে না খাদ্য প্রতিমন্ত্রী
 

জয়পুরহাট প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সরকার ধান সংগ্রহে কৃষকের হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং পুরো প্রক্রিয়াটি যাতে কোনো চক্রের কাছে জিম্মি না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কৃষকদের হয়রানির বিষয়ে আগে যেসব সমস্যা ছিল, সেগুলো চিহ্নিত করে বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে এ ধরনের কোনো চক্র নেই। প্রতিটি জায়গায় ট্যাগ অফিসার রয়েছেন। কোনো সমস্যা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক কিংবা আমাকে সরাসরি জানাতে পারেন।’

তিনি আরও বলেন, গত ১৪ নভেম্বর থেকে সারা দেশে ধান সংগ্রহ শুরু হয়েছে। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, যা গত বছরের চেয়ে ১ টাকা বেশি। কৃষকরা যাতে সরকার নির্ধারিত এই দাম পান, সে জন্যই সংগ্রহ কার্যক্রম হাতে নিয়েছে বর্তমান সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আল-মামুন মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ, কালাই উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব রায়হান চঞ্চল, কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ আকন্দসহ আরও অনেকেই।

এদিকে ২০২৬-২৭ মৌসুমে জয়পুরহাট জেলায় মোট ৩ হাজার ৯০৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৯৪৩, পাঁচবিবিতে ১ হাজার ৯২, আক্কেলপুরে ৬০৯, কালাইয়ে ৬৬৩ এবং ক্ষেতলালে ৬০৯ মেট্রিকটন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম