• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ২:৫২
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ২:৫২

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত
 

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের চতুর্থ ম্যাচে দারুণ বিপাকেই পড়েছে ভারত। অলআউট হয়েছে ৮৯ রানে। তাতে এক লজ্জার রেকর্ড নতুন করে লিখেছেন বিরাট কোহলিরা।

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে ভারতের সর্বনিম্ন রানের রেকর্ড ভেঙে গেছে। চতুর্থ ওয়ানডেতে মাত্র ৮৯ রানে অলআউট হয়েছে ভারত। এর আগে নিউজিল্যান্ডে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৯২। ২০১৯ সালে হ্যামিল্টনে এই রেকর্ড হয়েছিল। শুক্রবার (১৩ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সেই রেকর্ড পেছনে ফেলল ভারত। ৩৩৪ রানের লক্ষ্যে নেমে ২৬.৪ ওভারেই গুটিয়ে যায় তারা। ম্যাচটা হেরেছে ২৪৪ রানে।

সবচেয়ে বেশি রানে হারের রেকর্ডটাও গড়া হয়ে যেত। ২০০০ সালে শারজায় শ্রীলঙ্কার কাছে ২৪৫ রানে হেরেছিল ভারত। সেটাই এখন পর্যন্ত দলটির সবচেয়ে বেশি রানে হারের রেকর্ড। সে রেকর্ডটা একটুর জন্য অক্ষত রয়ে গেছে দলটির। আজ তারা ম্যাচটা হেরেছে ২৪৪ রানে।

এই ম্যাচে আরেকটি অবাঞ্ছিত রেকর্ডও হয়েছে। ওয়ানডেতে এই প্রথম একটি ইনিংসের প্রথম ওভারে তিন ব্যাটসম্যান হারাল ভারত। ম্যাট হেনরির করা সেই ওভারে রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার কোনো রান না করেই ফেরেন। ভারতের স্কোর হয় ০/৩। এভাবে রান না করেই প্রথম তিন উইকেট হারানোর ঘটনা ওয়ানডেতে এটি পঞ্চমবার।

টস জিতে ভারত আগে বোলিং নেয়। আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে তোলে ৩৩৩ রান। দলের হয়ে সবচেয়ে বেশি ১২৫ রান করেন উইল ইয়াং। তবে শুরুটা করে দিয়ে গিয়েছিলেন টিম সাইফার্ট, তিনি করেন ৪৮ বলে ৫৮। ভারতের বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল, আকিব নবি ও গুরনুর ব্রার নেন দুটি করে উইকেট।

জবাব দিতে নামা ভারতকে গুঁড়িয়ে দেওয়ার কাজটা করেন ম্যাট হেনরি, শুরুর ওভারে কোনো রান না দিয়েই তুলে নেন ৩ উইকেট। ৯.৪ ওভারে ২৭ রান দিয়ে তিনি নেন ৬ উইকেট। ম্যাথু ফিশার ৩১ রানে নেন ৩ উইকেট। ভারতের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ঈশান কিষান। অক্ষর ও নমন ধীর করেন ২১ করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম