• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

নতুন মামলায় গ্রেপ্তার ইনু-পলক-মমতাজ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ৩:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ৩:৪৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক ঢাকার আশুলিয়া থানার পৃথক মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান। এরপর কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর মধ্যে রাসেল গাজী (২৭) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ইনু ও পলককে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন। অপরদিকে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা ও যুবক ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তারা।

ইনু ও পলককে গ্রেপ্তার দেখানোর মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট বেলা ১১টার দিকে আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় আন্দোলনে অংশ নিয়েছিলেন রাসেল গাজী। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মমতাজকে গ্রেপ্তার দেখানো মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন আশুলিয়া থানাধীন এলাকায় গত বছরের ৫ আগস্ট কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্যদিকে একই এলাকায় আন্দোলনে অংশ নিয়ে ফরহাদ হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তী সময়ে তিনি চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় গত বছরের ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম