• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নবীনগরে তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে কৃষক দলের প্রতিবাদ সভা

প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ২:০০
আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ২:০০

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কৃষক দলের আহবায়ক কে এম মামুনুর রশিদের নেতৃত্বে উপজেলায় কৃষক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ছবি অবমাননা ও তাকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে (১৮ জুলাই) নবীনগর সদরস্থ উপজেলা কৃষক দলের অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে সভা করেন।

উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক ও উপজেলা কৃষক দলের আহবায়ক কে এম মামুনুর রশিদ।

এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মো. সাইফুল হক সাইফুল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. মুমিনুল ইসলাম পলাশ, যুগ্ম আহবায়ক আবু কালাম রমজান, যুগ্ম আহবায়ক আবু কালাম স্বাধীন, যুগ্ম আহবায়ক মো. মোজাম্মেল হক, কাজী হেলাল উদ্দিন, পৌর কৃষক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, উত্তর কাইতলা ইউনিয়নের কৃষক দলের সভাপতি সফিকুল ইসলাম সফুসহ পৌর ও ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা।

কে এম মামুনুর রশিদ বলেন, ওরা ভোট পাবে বলে পিআর চায়, পিআর-পিআর করে নির্বাচন পেছানোর কুট কৌশল করছে। বিএনপি ও জননেতা তারেক রহমানকে নিয়ে অপ-প্রচার চালাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ছবি অবমাননা ও কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম