• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

নর্থইস্ট বিএনপির নতুন কমিটি ঘিরে জল্পনা-কল্পনা

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৬:২২
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৬:২২

 

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

আলোচনায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতা

নর্থইস্ট বিএনপির নতুন কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা। কে হচ্ছেন বহুল আলোচিত নর্থইস্ট বিএনপির নতুন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক? নেতাকর্মীদের মধ্যে এখন চলছে নানা হিসাব-নিকাশ।

সভাপতি পদে আলোচনায় যাঁরা

সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন নর্থইস্ট বিএনপির সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান মুন্না, নর্থইষ্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুসাদ্দিক আহমদ, নর্থইস্ট বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম নজরুল, সাবেক জেলা যুবদল নেতা ও নর্থইস্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহান আহমেদ চৌধুরী এবং সাবেক নিউক্যাসল বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় যাঁরা

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন নর্থইস্ট যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও নর্থইস্ট বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ খান, সান্ডারল্যান্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন রশিদ, সাবেক নর্থইস্ট বিএনপির প্রথম সদস্য সৈয়দ মাহফুজ আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা আবু তৈয়ব রায়হান এবং সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ শরিফ আহমদ।

সাংগঠনিক সম্পাদক পদেও চলছে আলোচনা

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে কে আসছেন, তা নিয়েও নেতাকর্মীদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ।

নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নর্থইস্ট বিএনপির রাজনৈতিক অঙ্গনে এখন সরগরম আলোচনা। শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন, তা জানতে অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা।

নতুন কমিটিতে অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার সমন্বয় ঘটবে, এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নর্থইস্ট বিএনপির নতুন নেতৃত্বে কারা আসছেন? সময়ই দেবে সেই উত্তর।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম