• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’গঞ্জের ফতুল্লায় ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩ ১:৫৯
আপডেট: শনিবার, ১০ জুন, ২০২৩ ১:৫৯

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনায় আবু তাহের নামে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ জুন) রাত ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত আবু তাহের (৪০) ঢালিপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া ও জামাল মিয়ার পাশাপাশি বাসা। রাতে তাদের শিশু সন্তানদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি আবু তাহের কাছ থেকে দেখে দুই শিশুর পরিবারকে শান্ত করতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লামিয়া ও তার লোকজন আবু তাহেরকে পিটিয়ে আহত করে।
এসময় স্থানীয় লোকজন আবু তাহেরকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম