• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’গঞ্জের বন্দরে পোড়া তেলের ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষে ক্যাপ রোমান নিহত

প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩ ২:৩৮
আপডেট: শনিবার, ২৭ মে, ২০২৩ ২:৩৮

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ বন্দরে পোড়া তেলের ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাপ রোমান ও অনিক গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাপ রোমান (৩৬) নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ মে) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারস্থ মরহুম রশীদ সরদারের মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। রোমান বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে।
সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ঘারমোড়া এলাকাসহ এর আশেপাশের এলাকাগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছে, পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বন্দর উপজেলার ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ মিয়ার ছেলে অনিক গ্রুপের সঙ্গে মদনগঞ্জ সৈয়লবাড়ী ঘাট এলাকার আদু মিয়ার ছেলে ক্যাপ রোমান গ্রুপের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। পোড়া তেলের ব্যবসা নিয়ে আগেও দু’গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমিসহ বন্দর থানার একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে আসি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়রা আহত অবস্থায় ক্যাপ রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম