• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রূপের সংঘর্ষ, গুলি, আহত ১৫

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ৭:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ৭:৩৬

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জে
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই-গ্রæপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় ৮ থেকে ১০টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে আদমজী মুনলাইট এলাকায় এই সংঘর্ষ হয়। ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলাকালে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাং রোড সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। টরম র্দুভোগে পড়ে যাত্রী সাধারণ। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয়রা জানায়, আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নামক একটি গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও রুহুল আমিন নামক এক বিএনপি নেতার সহযোগীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তখন রুহুলের সহযোগীরা ইপিজেডের ভেতরে সাগরের সহযোগীদের কুপিয়ে জখম করে।
এর জের ধরে পরে বিকালে সাগর বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে মুনলাইট এলাকায় ব্যাপক তান্ডব চালায়। তারা ৮ থেকে ১০টি মোটর সাইকেল ভাংচুর করে অগ্নিসংযোগ করে। ব্যাপক ভাংচুর লুটপাট চালায় সফর আলী ভুইয়া মার্কেটে। এক পর্যায়ে সাগরের সহযোগি সোহাগ নামে এক যুবককে প্রকাশ্যে অস্ত্র তাক করে গুলি করতে দেখা যায়। পরে রুহুল বাহিনী প্রতিরোধ গড়ে তুললে উভয়ে মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে স্থানীয় গণমাধ্যকর্মী তোফাজ্জল হোসেন, নুর আলম, রবিউল, আলামিন, রুহুল সহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। মারাত্মক আহত তোফাজ্জলকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। প্রচুর ইটপাটকেল ছোড়াছুড়ি হচ্ছিল। পরিস্থিতি সামলানো কঠিন ছিল। আমাদের ফোর্স এবং সেনাবাহিনীর সহযোগীতায় সামলানো গিয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম