• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক : নুর

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১২:২৪
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১২:২৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জামায়াতসহ বেশ কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আমরাও বলছি, নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। আলাপ–আলোচনার মধ্য দিয়ে আমাদের একটা ঐক্যে পৌঁছাতে হবে।

রোববার (২০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ আয়োজিত জুলাই কারাবন্দিদের স্মৃতিচারণ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, ২০২১ সালে আমরা যখন দল ঘোষণা করি, তখনই বলেছিলাম এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একই সাথে সরকারপ্রধান ও দলের প্রধান হতে পারবে না। সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক পার্লামেন্ট গঠন করতে হবে। আমরাই বলেছিলাম দ্বিকক্ষবিশিষ্ট সংসদ হবে।

তিনি বলেন, আমাদের রাষ্ট্রের মৌলিক সংস্কার না করলে আবারও আগের মতোই প্রশাসন আচরণ করবে, তাহলে এত ত্যাগের বিনিময়ে আমাদের অর্জন কী?

এর আগে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, পৃথিবীর বেশির ভাগ দেশের গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের বড় সফলতা শেখ হাসিনা পালিয়েছে। সেটাও আবার ভারতে। এই গণঅভ্যুত্থান ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময়ই হতে পারত, কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল না।

সভায় উপস্থিত ছিলেন- গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আইনজীবী অধিকার পরিষদের নেতা মো. খাদেমুল ইসলাম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম