• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নির্বাচন অফিসে গিয়ে আপ্যায়ন চাইলেন হিরো আলম, পেলেন মিষ্টি

প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:০২
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:০২

 

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মিষ্টিমুখ করিয়েছেন বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে বগুড়া-৪ ও ৬ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল নিতে জেলা নির্বাচন অফিসে গেলে টাকা এই আপ্যায়ন করা হয়।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিকালে কেন্দ্রভিত্তিক ফলের শিট নিতে আসেন এই স্বতন্ত্র প্রার্থী। অফিসে এসেই জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের কাছে তাকে আপ্যায়ন করতে বলেন। এরপরই তার জন্য আনা হয় মিষ্টি।

সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, হিরো আলম কিছু খেতে চাইলে আশপাশের দোকান থেকে মিষ্টি এনে মিষ্টিমুখ করানো হয়েছে। এ ছাড়া তাকে ইভিএমের ফলাফলের কপি ও কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের স্বাক্ষর করা ফলাফলের কপি সরবরাহ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম