• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

নিলয়-হিমির সঙ্গে মোশাররফ করিমের ‘রঙ্গিলা’

প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ৩:২৮
আপডেট: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ৩:২৮

 

একসঙ্গে সময়ের তিন সুপারহিট তারকাকে নিয়ে শেষ হলো বিশেষ নাটক ‌‘রঙ্গিলা’। তিন তারকার মধ্যে রয়েছেন দুই দশকের সুপারহিট অভিনেতা মোশাররফ করিম এবং চলতি দশকের ভাইরাল জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এই তিনজনকে এক করে সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন যুবায়ের ইবনে বকর।

নির্মাতা জানান, এতে দেখা যাবে গ্রামে-গঞ্জে লায়লা (হিমি) নাচে, রাজ্জাক (মোশাররফ করিম) ক্যানভাস করে আর সেই ফাঁকে সালমান (নিলয়) দর্শকদের পকেট মারে! এভাবেই চলে তিনজনের জমজমাট ব্যবসা।

হিমি বলেন, ‘আমাদের এই ফন্দি ভালোই চলছিলো। প্রচুর ইনকাম। কিন্তু প্রেমের বিষয়ে তৈরি হয় বিভেদ। আমাকে রাজ্জাক-সালমান দুজনেই প্রেমিক হিসেবে চায়! শুরু হয় গল্পের নতুন ট্র্যাজেডি। নাটকটি দেখলেই সেটি বুঝতে পারবেন দর্শক। তবে আমি বলবো, অনেকদিন পর প্রাণখুলে মনের মতো একটা কাজ করলাম। শুটিংয়ের সময় আমাদের মধ্যমণি ছিলেন মোশাররফ ভাই। আশা করছি দর্শকরা দারুণ উপভোগ করবেন কাজটি।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘রঙ্গিলা’ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম