• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নিষিদ্ধ হিযবুতের মিছিলে পুলিশের টিয়ারশেল, ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ ৩:০৯
আপডেট: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ ৩:০৯

 

জনতার আওয়াজ ডেস্ক
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফাহ’ নাম দিয়ে মিছিল করেছে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায়। তারা মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যায়। এরই মাঝে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এর ফলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

শুক্রবার (৭ মার্চ) পবিত্র জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল বের করেন হিযবুত তাহরীরের নেতাকর্মীরা।

এসময় বিভিন্ন ব্যানার হাতে খিলাফত-খিলাফত স্লোগান দেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিলে সেই বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে পল্টন মোড় থেকে পানির ট্যাংকির দিকে এগিয়ে যান।

দুপুর ২টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ চলছে। পুলিশের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম