• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

নেত্রকোণায় অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১২:৩৩
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১২:৩৩

নেত্রকোণায় অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে
 

নেত্রকোনা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নিবেদিতা দেব নামে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও পেটে লাথি মারার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার তেলীগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষিকা নিবেদিতা দেব কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

ভুক্তভোগী শিক্ষিকা জানান, তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সভাপতি পদপ্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ ৭০-৮০ জন নেতা-কর্মী বিদ্যালয়ে এসে এ হামলা চালান।

ঘটনার বর্ণনা দিয়ে প্রধান শিক্ষিকা নিবেদিতা দেব বলেন, ‘বিদ্যালয়ের বাইরে একটি বৈঠক শেষে বিএনপি নেতা-কর্মীরা তাকে ডেকে পাঠান। তিনি বৈঠকের বিষয়ে কিছু জানেন না বলে তাদের বিদ্যালয়ের অফিসে আসতে বলেন। এরপর তারা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ে আসেন। এসেই আনোয়ার হোসেন তার পেটে লাথি মারেন এবং অন্যরা তাকে কিল-ঘুষি মারেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এ কথা বারবার বলার পরও তারা ক্ষান্ত হননি। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাকে উদ্ধার করেন। তাকে উদ্ধার করতে গিয়ে দুই সহকারী শিক্ষকও আঘাতপ্রাপ্ত হন।’

নেত্রকোণায় অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে
নেত্রকোণায় অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

শিক্ষিকা দাবি করেন, ওই নেতা-কর্মীরা তার বাড়িঘর পুড়িয়ে দেওয়াসহ এলাকা ছাড়ারও হুমকি দেন।

শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার জানান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিরোধের জেরে তার স্ত্রীর ওপর এই শারীরিক নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

আটপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল জানান, ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন সম্পন্ন হলেও সভাপতি নির্বাচন বাকি রয়েছে। তবে এ নিয়ে ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। আগামীকাল বিষয়টি তদন্ত করতে যাবেন।

এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আমরা তার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। তখন তিনি আমাদের সঙ্গে উত্তেজিত আচরণ করেছেন।’

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, ‘শিক্ষিকার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।’

এদিকে এ ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মো. মাসুম চৌধুরী। নোটিশে তাদের ৭২ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম