• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নোয়াখালীতে নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৫:৩৬
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৫:৩৬

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের নাইস গেস্ট হাউজ হলরুমে সুজন-সুশাসনের জন্য নাগরিক এ আয়োজন করে। গোলটেবিল বৈঠকে লেখক-গবেষক, শিক্ষাবীদ, আইনজীবী, মানবাধিকারকরকর্মী, তরুণ ভোটার এবং সুজন এর জেলা, উপজেলা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সুজন এর নোয়াখালী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বুলবুল, নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আবুল বাশার, কবি আখতার জাহান শেলী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, আইন বিভাগের প্রভাষক মাসউদ আহমাদ, নারী অধিকারকর্মী নাছিমা মুন্নি, সাংবাদিক মাহবুবুর রহমান, সুমন ভৌমিক প্রমুখ।

বক্তাগণ ২৪ এর গণঅভ্যুত্থানের পর জনআকাঙ্খার আলোকে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক উত্তরণে নাগরিক সমাজের প্রত্যাশা এবং অন্তবর্তীকারীন সরকার ও রাজনৈতিক দলের করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম