• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পদযাত্রার নামে ‘নৈরাজ্য-সন্ত্রাস’ ছড়াতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫১
আপডেট: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫১

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করে ‘নৈরাজ্য-সন্ত্রাস’ বিএনপি গ্রামে ছড়িয়ে দিতে চায়। বাংলাদেশের মানুষ এটা হতে দেবে না এবং আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।’

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ‘বাজুস ফেয়ারের’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে। মেলার ১ম দিন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘আগে বিএনপি বিভিন্ন শহরে পদযাত্রা করেছে। এখন তারা ইউনিয়ন-ইউনিয়নে পদযাত্রা করবে বলেছে। শহরে যখন তারা পদযাত্রা করেছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করেছে। তাদের উদ্দেশ্য শুভ নয়। তারা বিভিন্ন গ্রামেগঞ্জে পদযাত্রা করে তাদের নৈরাজ্য-সন্ত্রাস গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এটা হতে দেবে না এবং আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।’

বিএনপিকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, ‘তারা (বিএনপি) যদি গ্রামেগঞ্জে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালায়, জনগণ তাদেরকে প্রতিহত করবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে আসা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত একজন আসামি। তিনি এখন জেলেই থাকার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় হয়ে তার প্রশাসনিক ক্ষমতাবলে আসামির বয়স ও নানা সমস্যা বিবেচনায় নিয়ে তাকে ঘরে থাকার অনুমতি দিয়েছেন। এ জন্য বিএনপি মহাসচিবের উচিত ছিল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া।’

এর আগে ‘সেলিব্রিটিদের গহনা ভাবনা’ সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রপ্তানি ঝুড়ি প্রায় পুরোটাই গার্মেন্টস শিল্পনির্ভর হয়ে গেছে। রপ্তানির শতকরা প্রায় ৮৫ ভাগই তৈরি পোশাক। বাণিজ্যে বহুমুখিতা প্রয়োজন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এতে যুক্ত হয়েছে। জুয়েলারি শিল্প একটি বড় আঙ্গিকে রপ্তানিতে যুক্ত হতে পারে।’

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে ভালো কারিগর আছে। এখন থেকে প্রস্তুতি নিলে আগামীতে আমরা বছরে কয়েক বিলিয়ন ডলারের জুয়েলারি রপ্তানি করতে সক্ষম হব।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম