• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

‘পরমাণু চুক্তি’ ছাড়ার দাবি জোরালো হচ্ছে ইরানে

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৮:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৮:৫৯

‘পরমাণু চুক্তি’ ছাড়ার দাবি জোরালো হচ্ছে ইরানে
 

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি পর্যালোচনা করা এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন ও সাধারণ মানুষের দাবি বলে মন্তব্য করেছে ইরানের প্রভাবশালী ধর্মীয় পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে পরিষদটি জানায়, ইরানের পরমাণু প্রযুক্তির ওপর শত্রুদের বারবার হুমকি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার কারণে তাদের ওপর ভরসা করার আর কোনো উপায় নেই। তাই দেশের প্রতিরক্ষা নীতি পাল্টানো, এনপিটি ত্যাগ করা এবং নিজেদের সুরক্ষার জন্য শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা এখন জনগণের প্রধান দাবিতে পরিণত হয়েছে। সর্বোচ্চ নেতার দিকনির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববে বলেও আশা প্রকাশ করেছে তারা।

তবে সরাসরি চুক্তি থেকে এখনই সরে দাঁড়ানোর ঘোষণা দেয়নি এই পরিষদ। তারা জানিয়েছে বিষয়টি কেবল যাচাই করে দেখা উচিত। মূলত এ ধরনের যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা রয়েছে ইরানের সর্বোচ্চ নেতার হাতে।

উল্লেখ্য, অ্যাসেম্বলি অব এক্সপার্টস হলো ৮৮ জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার একটি পরিষদ, যারা জনগণের ভোটে নির্বাচিত হন এবং দেশটির সর্বোচ্চ নেতাকে নির্বাচন ও তদারকি করার মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতা রাখেন।

সূত্র: আল-জাজিরা

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম