• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:৪৯
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:৪৯

পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
শনিবার বেলা ৩টায় সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম সেমিফাইনালে ভারতের সঙ্গে খেলবে ভুটান। রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে লড়বে পাকিস্তান। ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।

সবশেষ ২০২৩ সালের আসরেও শেষ চারে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ, কিন্তু অতিরিক্ত সময়ে কুয়েতের শেষ মুহূর্তের গোলে তাদের শিরোপার স্বপ্ন ভেঙে যায়। এবার হামজা চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ দারুণ ফর্মে রয়েছে। স্বপ্ন দেখছে ফাইনালে খেলার।

অপরদিকে পাকিস্তানও সেমিফাইনালের আগে নতুন অস্ত্র নিয়ে হাজির হচ্ছে। ফিফা আন্তর্জাতিক উইন্ডোর বাইরে অনুষ্ঠিত হওয়ায় গ্রুপ পর্বের ম্যাচগুলো মিস করা পাঁচ প্রবাসী ফুটবলার— আবদুল্লাহ ইকবাল, ইসা সুলাইমান, আলী আকবর খান, আদিল নবী এবং আবদুল সামাদ শাহজাদ— সেমিফাইনালের আগে স্কোয়াডে যোগ দিয়েছেন।

এই সেমিফাইনাল ৮ বছর পর পাকিস্তানের শেষ চারে ফেরার উপলক্ষও বটে। টুর্নামেন্টের ইতিহাসে তারা মাত্র দুবার সেমিফাইনালে উঠেছে; সর্বশেষ ২০১৮ সালে এই ঢাকাতেই তারা ভারতের কাছে ৩-১ গোলে হেরেছিল। পাকিস্তান কখনোই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারেনি, ফলে শনিবারের ম্যাচটি তাদের সামনে নতুন ইতিহাস লেখার সুযোগ।

পরিসংখ্যানের বিচারে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ কিছুটা এগিয়ে রয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপে সাতবারের দেখায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে তিনটিতে, ড্র করেছে দুটি এবং হেরেছে দুটিতে; যেখানে গোল ব্যবধানেও (৭-৩) এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৯৯৫ সালে প্রথম দেখায় পাকিস্তান জিতলেও ১৯৯৯ সালে বাংলাদেশ ৪-০ গোলে জবাব দেয় এবং ২০০৫ সালে করাচিতে সেমিফাইনালে ১-০ গোলে জয় পায়। এরপর ২০০৯ ও ২০১১ সালের ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়, আর ২০১৩ সালে পাকিস্তান ২-১ গোলে জেতে। সর্বশেষ ২০১৮ সালের দেখায় বাংলাদেশ ১-০ গোলের জয় তুলে নিয়েছিল।

এর আগে বিকাল সাড়ে ৩টায় প্রথম সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে আগের তিনটি দেখাতেই জিতেছে ভারত। তাই আজও নওশাদ মুসার দল চাইবে জিততে। তবে ভুটানও প্রতি আক্রমণ নির্ভর খেলে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম