• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনি প্রচারে হামলা চালায় জামায়াত কর্মীরা: রিজভী

প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৫:১৩
আপডেট: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৫:১৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের ওপর স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মীরা পরিকল্পিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, পরিকল্পিত ওই আক্রমণে অর্ধ-শতাধিক নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, জামায়াতে ইসলামী মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডল স্বয়ং এই হামলার নেতৃত্ব দেন।

বিএনপির ভাষ্য অনুযায়ী, নির্বাচনী প্রচারের সময় জামায়াত কর্মীরা ‘সহজাত ধর্মীয় প্রলোভন ও জান্নাতের টিকেট বিক্রির মতো আপত্তিকর বিষয়’ প্রচারের উপকরণ হিসেবে ব্যবহার করছিলেন। এতে ধর্মপ্রাণ সাধারণ মানুষ আপত্তি জানালে জামায়াতের কর্মীরা তাদের ওপর মারমুখী হয়। পরবর্তীতে শান্তিপূর্ণভাবে প্রচাররত বিএনপি নেতাকর্মীরাও অতর্কিতে বিনা প্ররোচনায় হামলার শিকার হন।

বিজ্ঞপ্তিতে পত্রিকায় প্রকাশিত একটি ছবির উল্লেখ করে বলা হয়, ওই ছবিতে জামায়াতকর্মী তুষারকে অগ্নেয়াস্ত্র হাতে আক্রমণ চালাতে দেখা গেছে।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দু-একটি গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করা হচ্ছে।

তিনি আরও বলেন, শত উসকানিতেও সংযম ও ধৈর্য প্রদর্শনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ, কারণ বিএনপি জানে আগামী জাতীয় নির্বাচন অনিশ্চিত হলে দেশের মানুষের বহুল প্রত্যাশিত গণতান্ত্রিক উত্তরণের স্বপ্ন নিঃশেষিত হয়ে যাবে।

ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনা এবং আগামী জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কার্যকর সরকারি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানায় দলটি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম