• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে: হাফিজ উদ্দিন

প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০৮
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে। জিয়াউর রহমান পাহাড়ে বাঙালী পাঠানোর কারণেই এখন জনসংখ্যার হার সমান হয়েছে। সেজন্যই এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তারা।

তিনি জানান, জনগণের রায়কে ভয় পায় জামায়াত। ইউরোপ-আমেরিকা থেকে আসা বুদ্ধিজীবীদের পরামর্শে দুই-একটি রাজনৈতিক দল মিলে কোন নির্বাচনি ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তা সামনে এনেছে জামায়াত। জনগণের ওপর কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি।

তিনি আরও বলেন, কেউ নির্বাচন বাধাগ্রস্থ করতে চাইলে তা জবাব রাজপথেই দেবে বিএনপি। ১০৪ সদস্য নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সফর নিয়ে সমালোচনা করেন বিএনপির এই নেতা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম