• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

পিরোজপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড

প্রকাশ: রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ৬:০০
আপডেট: রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ৬:০০

 

কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ কালে পুলিশের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে হত্যার প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড হয়েছে।

আজ রোববার (২০ নভেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে পুলিশি বাধার মুখে বিএনপি কার্যালয়ের সামনে তারা এক পথসভায় মিলিত হয়।

পথসভায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খাইরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

পথসভার বক্তব্যে বক্তারা বলেন, এভাবে ছাত্রদলকে বেশিদিন ঘরে আটকে রাখা যাবে না। ছাত্রদলকে রাজপথে পুলিশ নামতে দিচ্ছে না। এরপরে ছাত্রদলের কোন কর্মসূচি বাধা দিয়ে আটকে রাখা যাবে না। এর আগেও ভোলাসহ বিভিন্ন জায়গায় সহযোদ্ধা নয়ন মিয়াসহ কয়েকজনকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আর কত রক্ত দিলে এই বাংলাদেশকে মুক্ত করা সম্ভব হবে আমাদেও জানা নাই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম