• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

প্রধানমন্ত্রীর সিলেট সফর ৩০ এপ্রিল

প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৫:২৫
আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৫:২৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী হবার পর প্রথমবারের মতো সিলেট সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আগামী ৩০ এপ্রিল সিলেটে গিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে এই তথ্য জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সিলেট জেলা স্টেডিয়ামেই উদ্বোধন হবে নতুন কুঁড়ি স্পোর্টস। যা এ বছর থেকে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে।

স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী স্ব শরীরে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন। একইসময়ে সারাদেশে সব জেলায় একসঙ্গে এটি উদ্বোধন হবে। নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল, ক্রিকেটসহ ৭টি ইভেন্ট থাকবে। প্রধানমন্ত্রীর সফর সফল করতে সবার সহযোগিতা চাচ্ছি।

প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

এর আগে, গত ২১ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম