• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

প্রধানমন্ত্রী হচ্ছেন সিলেটি ‘দামান্দ’ তারেক রহমান

প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৩
আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৩

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

রাজনৈতিক নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভোটের লড়াই মধ্যে দিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যার ফলে প্রধানমন্ত্রী সিলেটি দামান্দ তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া অনেকটা নিশ্চিত।। দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের এখতিয়ার নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এ সুবাদে দলীয় প্রধান হিসাবে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্বশুর বাড়ির ভোটকেন্দ্রেও ধানের শীষ বিজয়ী হয়েছে।

অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী দল হিসাবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। বৃহস্পতিবার দেশের ইতিহাসে এক অভূতপূর্ব উৎসবমুখর নির্বাচন প্রত্যক্ষ করেন কোটি কোটি ভোটার। যেখানে গড়ে ভোট প্রদানের হার ছিল ৬২ শতাংশ। সংঘাত-সহিংসতার নানা পূর্বাভাসকে ভুল প্রমাণ করে দেশব্যাপী একদিনে অনেকটা ঈদ উৎসবের মেজাজে বহুলপ্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টি আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করেছে।

এদিকে, সিলেটি দামান্দ তারেক রহমানকে দেয়া কথা রেখে বিভাগের ভোটাররা। বিভাগে বিএনপিকে জয়লাভ করার জন্য তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবের সাথে ধানের শীষ প্রতীকে ভোটাররা ভোট দিয়ে বিজয় করেছেন।

জানা যায়, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সিলেটের দক্ষিণ সুরমার প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। প্রথম মুসলমান ব্যারিস্টার, নিখিল ভারত আইন পরিষদের সদস্য ও আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট আহমেদ আলী খানের নাতনী জুবাইদা রহমান। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময়ে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জুবাইদা রহমানের চাচা। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়।

অপর দিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট জয়লাভ করেছে ৭১টি আসনে। জয়ের পথে এগিয়ে আছে আরও কয়েকটি আসনে। তবে এসব ফলাফলের বিষয়ে নির্বাচন কমিশন থেকে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম