• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ফলাফল যাই হোক না কেন মেনে নেব: আওয়ামী লীগ প্রার্থী আজমত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ২:০৪
আপডেট: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ২:০৪

 

নিউজ ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান বলেছেন, ফলাফল যাই হোক না কেন তিনি মেনে নেবেন।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯টার দিকে টঙ্গী দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি সবসময় জনগণের মতামতকে সম্মান করি এবং আজ যেই নির্বাচিত হোক না কেন, আমি ফলাফল মেনে নেব।’

জানা গেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাচ্ছে এবং ভোটারদের দীর্ঘ লাইন দেখে অনুমান করা যায় যে গাজীপুরে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, ‘আমি একজন রাজনৈতিক কর্মী এবং আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং আপনারা (জনগণ) দেখেছেন যে আমি যখন নির্বাচনী প্রচারণায় বের হয়েছি, তখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সবসময় জনগণের পাশে ছিলাম।’

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সূত্র: ইউএনবি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম