• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ফেসবুকে হুমকির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ১:৫৭
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ১:৫৭

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আইয়ুব আলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ফেসবুক লাইভে ভয় ভীতি প্রদর্শন ও হুমকি ধমকির অভিযোগে এনে এই জিডি করেছেন মুছাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো.এনামুল হক ভূঁইয়া (৬৯)।

গত মঙ্গলবার ২৭ জুন বিকেলে করা জিডিতে এনামুল হক অভিযোগ করেন, গত ১৪ ও ২১জুন ফেসবুক লাইভে এসে আমার নামে বিভিন্ন আজে বাজে কথা বলে এবং বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন ও হুমকি ধমকি প্রদর্শন করেন। তাঁর ভয় ভীতি প্রদশনের কারণে আমাকে আতঙ্কে দিনাতিপাত করতে হচ্ছে।

জানতে চাইলে ভুক্তভোগী এনামুল হক ভূঁইয়া বলেন, ফেসবুক লাইভে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আইয়ুব আলী আমাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। আমি জীবনের নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি। ধানমন্ডি থানায় যাহার জিডি নং- ১৫৪৬।

মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,আমি এখন গ্রাম আদালতে আছি। ফেসবুক লাইভটি দেখে আমাকে বলবেন।

এ বিষয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,ঈদের ছুটিতে থাকায় জিডির তদন্ত করা হয়নি। এখন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম