• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বগুড়ায় সৌদি বাদশার খাদ্য ঝুড়ির উপহার বিতরণ

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৪:১৬
আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৪:১৬

 

বগুড়া প্রতিনিধি

সৌদি বাদশা সালমানের ত্রাণ ও মানবিক সেবা কেন্দ্রের অর্থায়নে ও সুনবুলাহ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের আয়োজনে বগুড়ায় ২৪ কেজি ওজনের খাদ্য ঝুড়ির উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় শহরের মালতিনগর হাইস্কুল মাঠে এসব উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল-বখতিয়ার। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জামিলুর রহমান, যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক, সুলতান আহম্মেদ, আইনুল হক পলাশ, মাসুদ রানা মাসুদ, শহিদুল ইসলাম, ফারুক হোসেন, তিমির কান্তি রঞ্জন, পলোক চন্দ্র মোহন্ত, আব্দুল হামিদ প্রমুখ।

অনুষ্ঠানে সিপার আল বখতিয়ার বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্ব অতুলনীয়। ১৯৭৭ সালে বাদশাহ ফাহদের আমন্ত্রণে সৌদি আরব যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উপহার হিসেবে সাথে নিয়ে যান বেশ কিছু নিম গাছের চারা। সেই থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পর অকৃতিম বন্ধু। বাংলাদেশের উন্নয়নের জন্য অর্থ সাহায্য চলমান রেখেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম