• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বগুড়ায় জ্ঞাত ৬০০ এবং অজ্ঞাত ৩ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ২:৩৫
আপডেট: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ২:৩৫

 

বগুড়ার ছয় উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৭ জনকে গ্রেপ্তার, ৬০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার নিন্দা জানিয়েছে বগুড়া জেলা বিএনপি।

সোমবার (২১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।

বগুড়ার ছয় উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৭ জনকে গ্রেপ্তার ৬০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার নিন্দা জানিয়েছে বগুড়া জেলা বিএনপি। সোমবার (২১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।

গ্রেপ্তাররা হলেন-বগুড়া জেলা ছাত্রদল নেতা মো. আল রাজিব, মেহেরাজুল ইসলাম বিপ্লব, মো. বাঁধন সানজি, রুবেল ইসলাম, শাজাহানপুর উপজেলা যুবদল নেতা রেজাউল করিম রেজা, ছাত্রদল নেতা আব্দুল্লাহ বিন ছোটন, স্বেচ্ছাসেবক দল নেতা আইয়ুব আলী, হুমায়ুন কবির, কাহালু উপজেলা বিএনপি নেতা রতন সরকার, আবু তাহের মন্টু, ইলিয়াস আলী, নন্দীগ্রাম উপজেলা যুবদল নেতা মুনছুর আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আতিক, শেরপুর উপজেলা কৃষক দল নেতা কাজী রোকনুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলাম টিটু, বিএনপি নেতা জহুরুল ইসলাম, সাইদুল ইসলাম।

নেতারা অভিযোগ করেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ বানচাল করতেই সরকার এবং প্রশাসন মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছেন।

তারা এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, এমন কূটকৌশলে অন্যান্য বিভাগীয় সমাবেশ যেমন বানচাল করা যায়নি। একইভাবে রাজশাহী বিভাগীয় সমাবেশও বানচাল করা যাবে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম