• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুব মহিলা লীগের শ্রদ্ধা

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৬:৩৪
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৬:৩৪

 

নিউজ ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি ডেইজী সারোয়ার বলেন, শেখ হাসিনাকে নির্বাচিত করেই ঘরে ফিরবে যুব মহিলা লীগ।

সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বলেন, বরাবরের মতো আগামী জাতীয় নির্বাচনেও যুব মহিলা লীগ রাজপথে থেকে বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে।

২০২২ সালের ১৫ ডিসেম্বর জাতীয় সম্মেলনের প্রায় সাত মাস পর ১৬৩ জনকে সদস্য করে যুব মহিলা লীগের কমিটির আকার বাড়ানো হয়। গতকাল (রোববার) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে এ কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কমিটিতে সহ-সভাপতি পদে জায়গা পেয়েছেন ২১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে আটজন, বিভিন্ন সম্পাদক পদে ৪১ জন এবং সদস্য পদে ৮২ জনকে রাখা হয়েছে।

গত বছরের ১৫ ডিসেম্বর আয়োজিত সম্মেলনে সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হন ডেইজী সারোয়ার। আর সাধারণ সম্পাদক হন শারমিন সুলতানা লিলি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম