• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র নগদ অর্থ বিতরণ

প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ১১:৩৯
আপডেট: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ১১:৩৯

 

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে যুক্তরাজ্য প্রবাসীদের
সংগঠন বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের মাধ্যমে
ইউনিয়নব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারে নগদ দশ লক্ষ টাকা বিতরণ করেছে সংগঠনটি।
নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে তরুণ সমাজকর্মী শিপু ইসলামের পরিচালনায় ও বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সামছুল ইসলাম, গহরুজ্জামান টুনুই, বাগিরঘাট ভিলেজ ট্রাস্টের সাবেক সভাপতি নাজিম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী
আব্দুল আহাদ, তারেক উদ্দিন, জামিল আহমদ আশু, শফিকুর রহমান প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মান্না আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য এনাম উদ্দিন, ২নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন খান, ৩নং ওয়ার্ডের সদস্য সামছুল
ইসলাম কয়েছ, ৪নং ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান, ৫নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম এবং ৮নং ওয়ার্ডের সদস্য সালমান কাদের দিপু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবী ইসলাম উদ্দিন, হিফজুর রহমান, খাইরুল ইসলাম, তারেক আহমদ, সুহেল আহমদ, রাদিস আহমদ-সহ ইউনিয়নের
বিশিষ্ট সমাজসেবী, মুরুব্বিয়ান, যুবসমাজ-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিতরণ অনুষ্ঠানে বুধবারীবাজার ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১হাজার পরিবারকে ১হাজার টাকা করে মোট ১০লক্ষ টাকা বিতরণ করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম